শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

শিরোনাম
নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

খুলনায় হাসপাতালে চিকিৎসককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা!

খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজ চেম্বারে সাবেক সহকর্মীর হাতে ছুরিকাহত হয়েছেন এ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ (কনসালটেন্ট) ডা. উত্তম কুমার দেওয়ান (৪০)।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিক হামলাকারী উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) মহসিন গাজীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্যাকমো মহাসিন গাজী পূর্ব শত্রুতার জের ধরে ডা. উত্তম কুমার দেওয়ানের কক্ষে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এ খবর ছড়িয়ে পড়লে পালিয়ে যাওয়ার সময় তাৎক্ষণিকভাবে হাসপাতালের স্টাফরা ছুরিসহ মহাসিনকে আটক করে। খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মহাসিনকে গ্রেফতার করে।

আটক মহাসিন খুলনার পাইকগাছা উপজেলার কমলাপুর গ্রামের আবদুর রাজ্জাক গাজীর পুত্র। তিনি বর্তমানে নড়াইল জেলা সদরের উপ-স্বাস্থ্য কেন্দ্রে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) হিসেবে কর্মরত রয়েছেন।

মহাসিন গাজীর দাবি, ডা. উত্তম কুমার কর্মরত থাকা অবস্থায় তার কাছে চিকিৎসা নিতে আসা আগত রোগীদের চিকিৎসা না দিয়ে মহাসিনের কাছে অতিরিক্ত রোগী দেখানোর জন্য পাঠাত। এ নিয়ে আগে থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। এর জের ধরেই তিনি রাগের মাথায় তাকে ছুরিকাঘাত করেছেন।

ফুলতলা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, চিকিৎসকের ওপর হামলার অভিযোগে মহাসিন গাজীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. কামাল হোসেন বলেন, আমরা ঘটনার সঙ্গে সঙ্গেই আহত ডাক্তারকে অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। একই সঙ্গে হামলাকারী মহাসিন গাজীকে হাসপাতালের একটি কক্ষে আটকে রেখে পুলিশে সোপর্দ করেছি।

এ বিষয়ে খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, ‘আমি আহত ডা. উত্তম কুমার দেওয়ানকে খুমেক হাসপাতালে দেখে এসেছি। বিস্তারিত বিষয় এখন পর্যন্ত জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: