সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফের জাপার মহাস‌চিব বাবলু

নিউজ ডেস্ক : আবারও জাতীয় পা‌র্টির (জাপা) মহাস‌চিব হলেন জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু। মসিউর রহমান রাঙ্গাঁকে স‌রিয়ে তাকে এ পদে নিয়ে‌াগ দিয়েছেন জাপার চেয়ারম‌্যান জিএম কাদের।

রোববার জাপার বিজ্ঞ‌প্তিতে বলা হয়েছে, দলীয় গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে মহাস‌চিব পদে বদল এনেছেন জিএম কাদের। তার এ আদেশ আজ থেকে কার্যকর হবে।

প্রতিষ্ঠার পর ৩৫ বছরে এ নিয়ে আট বার বিজ্ঞ‌প্তির মাধ‌্যমে মহাস‌চিব পদে প‌রিবর্তন এলো জাপায়। এরশাদ জামানায় মহাস‌চিব বদলের যে রী‌তি ছিল তা ধরে রে‌খে‌ছেন জিএম কাদেরও।

২০১৮ সালের ডিসেম্বরে একই প‌্রক্রিয়ায় এ‌বিএম রুহুল আ‌মিন হাওলাদারকে স‌রিয়ে দিয়ে ম‌সিউর রহমান রাঙ্গাঁকে মহাস‌চিব পদে নি‌য়োগ দেন তখনকার জাপা চেয়ারম‌্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রুহুল আ‌মিন হাওলাদার দলীয় কাউ‌ন্সিলে নির্বা‌চিত মহাস‌চিব ছিলেন। কিন্তু তাকে যে প্রক্রিয়ায় স‌রিয়ে দেন এরশাদ, ঠিক একইভাবে রাঙ্গাঁকে স‌রিয়ে দিয়েছেন জিএম কাদের। গত ডিসেম্বরে কাউ‌ন্সিলে মহাসচিব নির্বা‌চিত হয়ে‌ছিলেন রাঙ্গাঁ। ছয় মাসের বে‌শি টিকতে পারলেন না।

এবার যেভাবে নি‌য়োগ পেয়েছেন, ২০১৪ সালে জিয়াউ‌দ্দিন বাবলু একই প্রক্রিয়ায় মহাস‌চিব হয়ে‌ছিলেন। সে সময়ে রুহুল আ‌মিন হাওলাদারকে স‌রি‌য়ে তাকে মহাস‌চিব পদে নিয়োগ দেওয়া হয়ে‌ছিল। কিন্তু এরশাদের বিরো‌ধিতা করে দেড় বছরের মাথায় পদ হারান জিয়াউ‌দ্দিন বাবলু।

কী কারণে রাঙ্গাঁকে সরানো হয়েছে, তা বলা হয়‌নি বিজ্ঞ‌প্তিতে।

তবে জাপার একটি সূত্র জা‌নিয়েছে, ম‌সিউর রহমান রাঙ্গাঁ রওশন এরশাদের দিকে ঝুঁকেছেন। তাই তাকে বাদ দিয়ে আত্মীয় জিয়াউ‌দ্দিন বাবলুকে মহাস‌চিব করেছেন জিএম কাদের।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: