সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লক্ষ্মীপুর ভ্রাম্যমাণ আদালতের মধ্যে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট থেকে ভোলা-বরিশালগামী নৌযানে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার (৩১ জুলাই) ভোলাগামী লঞ্চ ‘দোয়েল পাখি-১’, এবং ভোলা-বরিশালগামী একটি ট্রলারকে (ষ্টীল বডি) ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেনে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ। এতে কোষ্টগার্ড, নৌ-পুলিশ এবং সদর থানা পুলিশ সহযোগীতা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ বলেন, ‘মজুচৌধুরীর হাটের যাত্রীবাহী নৌযানগুলো অতিরিক্ত যাত্রী বহন করছে- সকালে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোয়েল পাখি-১ ও একটি ট্রলারকে ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা গেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুই নৌযানকে জরিমানা করা হয়।’

তিনি জানান, অভিযানের পর থেকে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘাটের নৌযানগুলোকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। অতিরিক্ত যাত্রী বহন করলে নৌযানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঈদগামী যাত্রীদের গন্তব্যের নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে মজুচৌধুরীর হাটে অতিরিক্ত যাত্রীদের চাপ রয়েছে। এ সুযোগে বর্ষা মৌসুমে নদী উত্তাল থাকা সত্ত্বেও ট্রলারগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে অবৈধভাবে যাত্রী পারাপার করে।

এছাড়া ভোলা-বরিশালগামী লঞ্চগুলো ধারন ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করে বলে জানায় স্থানীয়রা। এতে জীবনের ঝুঁকিতে পড়ে চলাচলকারী যাত্রীরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: