বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

সুন্দরগঞ্জে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপকে মারপিটের অভিযোগ

শহীদুল ইসলাম শহীদ, সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের তারাপুর গ্রামে আতিকুর রহমান, সাদ্দাম হোসেন, লিটন মিয়া ও জয়ন্ত কুমার মুলা সহ অজ্ঞাতনাম কয়েকজন মিলে সঞ্জয় কুমার সরকারকে মারপিটের অভিযোগ উঠেছে। সঞ্জয় কুমার সরকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক।

অভিযোগ সূত্রে জানান যায়, উপজেলার তারাপুর ইউনিয়নের তারাপুর গ্রামের মৃত অধিত চন্দ্র সরকারের ছেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার। অধ্যাপক সঞ্জয় কুমার সরকার এর সাথে বসতবাড়ির যাতাযাতের রাস্তা নিয়ে দীর্ঘদিন থেকে পারিবারিকভাবে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত রোববার যাতাযাতের রাস্তার মাটি কেটে জমিতে দেয়ায় বাঁধা প্রদান করলে বিবাদীগণ তাকে গালিগালাজ সহ বিভিন্ন হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। এরপর বিকেলে সঞ্জয় কুমার সরকারের বসতবাড়িতে বিবাদীগণ পূনরায় এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।

এসময় তাদের গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে মারপিট শুরু করেন। স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করলে বিবাদীগণ ঘটনাস্থল ত্যাগ করে চলে যান। গত মঙ্গলবার সঞ্জয় কুমার সরকার নিরুপায় হয়ে সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন, তারাপুর গ্রামের তোফাজ্জল হোসেন ছেলে আতিকুর রহমান, আইয়ুব আলী ছেলে সাদ্দাম হোসেন, আনছার আলী ছেলে লিটন মিয়া ও নির্মল চন্দ্রের ছেলে জয়ন্ত কুমার মুলার বিরুদ্ধে মারপিটের অভিযোগ করেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার জানান, পূর্ব পরিকল্পিতভাবে তারা আমাকে মারার জন্য আমার বসত বাড়িতে এসে গালাগালি ও মারপিট করেন এবং আমাকে হত্যা করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দেখিয়ে হুমকি প্রদান করেন। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান জানান, মারপিটের বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ভাবে তদন্ত শুরু করেছি। ঘটনার সত্যতা সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: