সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

শিরোনাম
১০০ রানও করতে পারল না বাংলাদেশ ইলন মাস্ক তারুন্যের হিরো নাকি ভিলেন জেনসেন হুয়াংকে আবার সিইও পদে ফিরিয়ে আনল এনভিডিয়া ট্রাইব্যুনালে শুনানিতে ভার্চ্যুয়ালি অংশ নেওয়ার আবেদন শাহরিয়ার কবির ও মোজাম্মেল বাবুর এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলে প্রথমে ভুল, সংশোধিত ফলে যা জানা গেল ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা লালমাটিয়া থেকে যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ রোহিঙ্গা জেনোসাইড: আইসিজের বিচার ও আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতা সাতক্ষীরায় আশা সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার বিজয়

শামীম আহম্মেদ জয়, মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে মেয়র পদে জয় লাভ করেছে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী আরিফ উল্যাহ সরকার। সোমবার (১৭ জুলাই) সকাল ৮ টা হতে শুরু হয়ে বিরতিহীনভাবে ৪টা পর্যন্ত চলে ভোট। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় ভোট। ভোট গণনা শেষে বেসরকারী ভাবে এ ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ছেংগারচর পৌরসভা নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ছিলো ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর প্রার্থী ছিলো ৫১জন।

তিনজন সংরক্ষিত মহিলা কাউন্সিলররা হলেন, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সালমা পাটোয়ারী (চশমা), ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের আকলিমা বেগম (আনারস)
এবং ৭, ৮ ও ৯ ওয়ার্ডের নুরুন নাহার (আনারস) নির্বাচিত হয় ।

সাধারণ কাউন্সিলররা হলেন, ১ নং ওয়ার্ডের সবুজ মিয়া, ২ নং ওয়ার্ডের মোঃ হারিছ খান, ৩ নং ওয়ার্ডের মোঃ জাহাঙ্গীর আলম , ৪ নং ওয়ার্ডের মোঃ শাহজালাল মুফতী , ৫ নং ওয়ার্ডের আব্দুল মান্নান বেপারী, ৬ নং ওয়ার্ডের আমান উল্লাহ সরকার , ৭ নং ওয়ার্ডের আনোয়ার হোসেন , ৮ নং ওয়ার্ডের শাহজাহান মোল্লা ও ৯ নং ওয়ার্ডের বোরহান উদ্দিন কাউন্সিলর নির্বাচিত হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: