বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

ভারতে ১৯০ আরোহী নিয়ে বিমান দুই টুকরা, নিহত ২০ , আহত শতাধিক

নিউজ ডেস্ক : ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড বিমানবন্দরে অবতরণ করার সময়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত বিমানটির দুই পাইলটসহ ২০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদসংস্থা এএনআই জানায়, বিমানটি ভেঙে গেছে, তবে আগুন লাগে নি।

খবরে বলা হয়েছে, দুবাই থেকে আসা বিমানটিতে ১৭৪ জন যাত্রী, ১০ জন শিশু, ২ পাইলট এবং ৪ জন কেবিন ক্রু ছিলেন।

ইতোমধ্যে আহত ১১২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে খবরে বলা হচ্ছে।

ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তুমুল বৃষ্টির মধ্যে কেরালার কারিপুর বিমানবন্দরে অবতরেণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে বেরিয়ে যায়। এবং পাশের একটি উপত্যকায় পড়ে যায়। এতে বিমানটি এসময় ভেঙে দু টুকরা হয়। টাইমস নাউ, এনডিটিভি, বিবিসি ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: