শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন টিপু সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চৌদ্দগ্রামে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নড়াইলে হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থবহ অংশগ্রহণ প্রয়োজন বিশ্বকাপের উত্তাপে ফুটবল নিয়ে নির্মিত সিনেমা দেখার সুযোগ সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুললো

সিলেট বিএনপির নেতাকর্মীদের সাংবাদিকের গাড়িতে হামলা

আবুল কাশেম রুমন, সিলেট : রাস্তার পাশে পাকিং করে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ফিরে এসে দেখেন বিএনপির নেতাকর্মীরা জাতীয় ‘দৈনিক খবরের কাগজ’-এর ফটোসংবাদিক মামুন হোসেন মোটরসাইকেল ভাঙচুর করেছে বিএনপির পিকেটাররা। ২৯ অক্টোবর ২০২৩ইং রোববার সকালে নগরীর জিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটনার চিত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত নগরীর জিন্দাবাজার এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে বিএনপির কয়েকটি মিছিল। এ সময় বিএনপি-পুলিশের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া হয়। খবরের কাগজের ফটোসাংবাদিক মামুন জিন্দাবাজার এলাকায় তার ব্যবহৃত মোটরসাইকেলটি রাস্তার এক পাশে রেখে ফটো তুলতে গেলে একদল পিকেটার অতর্কিত ভাবে যানবাহন ভাঙচুর শুরু করে। এ সময় তার মোটরসাইকেলেও আক্রমণ চালানো হয়। পিকেটাররা মুখে কাপড় বেঁধে যানবাহন ভাঙচুর করতে দেখা গেছে।

মামুন জানান, হরতালের শুরুতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে লাইভ সম্প্রচার করে তিনি জিন্দাবাজারে অবস্থান করছিলেন। তার মোটরসাইকেলের সামনে ‘প্রেস’ লেখা থাকা সত্ত্বেও পিকেটাররা আক্রমণ করে।

ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ তাৎক্ষণিক অনুসন্ধান করে জানা গেছে, মোটরসাইকেল ভাঙচুরকারীরা সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা সিদ্দিকীর অনুসারী। এ ব্যাপারে মিফতা সিদ্দিকীকে অবহিত করলে তিনি ঘটনার জন্য তাৎক্ষণিক দুঃখ প্রকাশ করেন।

বিএনপি নেতা মিফতা বলেন, ‘এ ঘটনার কিছুক্ষণ আগে পুলিশ বিএনপির একটি মিছিলে ধাওয়া করে। এর পরপরই খবর আসে বিএনপির কেন্দ্রীয় মহাসচিব আটক হয়েছেন। এই দুই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীদের উত্তেজনা থেকে হয়তো ঘটনাটি ঘটেছে। আমরা বিষয়টি দেখব।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: