শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মুন্সীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষের চারা বিতরণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন টিপু সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চৌদ্দগ্রামে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নড়াইলে হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থবহ অংশগ্রহণ প্রয়োজন বিশ্বকাপের উত্তাপে ফুটবল নিয়ে নির্মিত সিনেমা দেখার সুযোগ সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুললো

সিলেটে আটক ৯০ জন বিএনপি ও জামায়াতের নেতাকর্মী

আবুল কাশেম রুমন, সিলেট : সিলেটে হরতাল বিরোধী অভিযানে আটক ৯০ জন বিএনপি ও জামায়াতের নেতাকর্মী। রোববারের হরতাল ও ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে সিলেট বিভাগে বিএনপি জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী গ্রেফতার হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এদের মধ্যে রাজধানী ঢাকার সমাবেশ থেকে অন্তত ১৪ জন এবং সিলেট বিভাগ থেকে প্রায় ৭৬ জন গ্রেফতার হন। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে। এদের মধ্যে বিএনপির ৭৩ জন ও জামায়াতের ১৭ জন রয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, রোববার হরতালকে কেন্দ্র করে সিলেট জেলা ও মহানগর এলাকায় অন্তত ২৩ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। এদের মধ্যে মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুকও রয়েছেন। এছাড়া দক্ষিণ সুরমার ৪ জন, জৈন্তাপুরের ২ জন ও গোলাপগঞ্জের ১ জন রয়েছেন। এর আগের দিন ঢাকার সমাবেশ থেকে সিলেট জেলার ২ জন গ্রেফতার হন।

এদিকে হরতাল চলাকালে সুনামগঞ্জ জেলায় আটক হয়েছেন ৭ জন, এদের মধ্যে শান্তিগঞ্জ থানার ৫ ও শাল্লা থানার ২ জন রয়েছেন। মৌলভীবাজার জেলায় আটক হয়েছেন ৪২ জন। এদের মধ্যে বিএনপির ৩০ ও জামায়াতের ১২ জন রয়েছেন। গত শনিবার বিএনপির ঢাকার মহাসমাবেশ থেকে সিলেটের ২ জন ও সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগরের ১২ জন বিএনপি নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।

এদিকে মহাসমাবেশ ও হরতালকে কেন্দ্র সিলেট বিভাগে জামায়াতের ১৭ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এদের মধ্যে সিলেট নগরীতে ৫ ও মৌলভীবাজার জেলার ১২ জন রয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: