বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

শিরোনাম
৪ কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় FIFA World Cup 2026 New Rules জানেন কি, এই উপায়েই মিলবে হিরো-হিরোইনদের মতো সুন্দর হাসি? মাখন নয়, প্রাতরাশের পাউরুটিতে লাগান স্বাস্থ্যকর ‘চকোলেট বাটার’! কী ভাবে বানাবেন? জানুন পদ্ধতি মুন্সীগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেধাবী প্রজন্ম গঠনে কাজ করছে গোপালগঞ্জের অ্যাডভান্টেজ ইন্টারন্যাশনাল মিশন স্কুল: বিজ্ঞান মেলায় অধ্যক্ষ লাবনী ম্যারানডি নড়াইলের লোহাগড়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী

মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৩ যুবকের মরদেহ উদ্ধার

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানিগঞ্জে মুছাপুরে ছোট ফেনী নদীতে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ৩ পর্যটকের মৃতদেহ পৃথক পৃথক সময়ে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে ঘটনার ২৭ ঘন্টা পরে ফেনীর দাগনভূঞা উপজেরার দেবরামপুর গ্রামের বাসিন্দা ও বসুরহাট বাজারের ব্যবসায়ী মো.মেহেদী হাসান (২০)’র মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। সে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ৫নং ইয়াকুবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দেবরামপুর গ্রামের মো. শাহ আলম’র ছেলে।
অপরদিকে, একই গ্রামের ওমান প্রবাসী মো.আনোয়ার হোসেন (৩৬)’র মরদেহ একই দিন সকাল ৭টার দিকে উদ্ধার করে ডুবুরি দল। সে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ৫নং ইয়াকুবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দেবরামপুর গ্রামের মো.সাহাব উদ্দিন’র ছেলে।

এর আগে, ঘটনার ৭ ঘন্টা পর গতকাল শনিবার বিকেল ৫টার দিকে নজরুল ইসলাম স্বপন (৩৫) নামে আরও এক যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ৫নং ইয়াকুবপুর ইউনিয়নের দেবরামপুর গ্রামের মৃত জয়নাল আবেদীন’র ছেলে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিন মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, দুপুর ১২টায় নিখোঁজ ৩ পর্যটকের মরদেহ উদ্ধার শেষে উদ্ধার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার সকাল ১০টার দিকে ২৩জন পর্যটক মুছাপুর ক্লোজারে ঘুরতে আসে। তাদের মধ্যে থেকে ৭জন ঝাঁকি জাল দিয়ে শখ করে ছোট ফেনী নদীর মিষ্টি পানির অংশে মাছ ধরতে নামে। এক পর্যায়ে হঠাৎ জোয়ারের পানিতে ৩ পর্যটক ডুবে যায়। পরে দু’দিন ধরে ছোট ফেনী নদীতে অভিযান চালিয়ে ডুবুরি দল ৩ জনের মরদেহ উদ্ধার করে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: