শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের শঙ্কা, তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ প্রটোকল ভঙ্গের বিতর্কে সরকারি কর্মকর্তাদের পেশাদারত্ব নিয়ে প্রশ্ন শমশেরনগরে বাসার তালা ভেঙে চুরির সময় কুলাউড়ার সবুজ আটক ডাকাতিয়া নদীতে সেতু নেই, স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ মুন্সীগঞ্জ এর মোল্লাকান্দির কুখ্যাত খাইরুদ্দিন মোল্লা গ্রেফতার বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান নড়াইল দলিল লেখক সমিতির সভাপতি মশিয়ার, সম্পাদক আরমান মানিকগঞ্জে সেলফি বাসের ধাক্কায় নিহত ২, সাময়িক বন্ধ চলাচল প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে গেছেন মন্ত্রণালয়ের সচিব লক্ষ্মীপুরে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

বরগুনার ইয়াবা সেবনকারী চেয়ারম্যান বরখাস্ত

মংচিন থান,বরগুনা প্রতিনিধি : বরগুনার বেতাগী উপজেলার ২নং বেতাগী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে এ বরখাস্ত আদেশ উল্লেখ করা হয়েছে। এর আগে নজরুল ইসলামের বিরুদ্বে ইয়াবাসহ মাদকসেবন ও মাদকসেবনের সামগ্রী রাখার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। বরগুনার বেতাগী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম ইয়াবা ট্যাবলেট সেবনের সরঞ্জামাদিসহ পুলিশের হাতে গ্রেফতার হন এবং বর্ণিত বিষয় তার বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ অনুযায়ী ফৌজদারি মামলা চলমান থাকায় জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্বীয় পদ থেকে বরখাস্ত করা হলো।

গত ১২ জুলাই বেতাগীর ২নং ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ ৩ জনকে বরগুনা শহরের একটি আবাসিক হোটেল থেকে ইয়াবা সেবন ও মাদকসেবনের সরঞ্জামসহ গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: