মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আগুনে পুড়ল রামগঞ্জ ইউএনওর বসতঘর কোটালীপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সজীব গ্রেপ্তার, যৌথ বাহিনীর বিশাল সাফল্য চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক নিঃসঙ্গতার প্রতি- মুহাম্মদ আশরাফুল আলম সোহেল

ফেসবুকে ইভেন্ট তৈরি করবেন যেভাবে

নিউজ ডেস্ক: বর্তমানে বিশ্বের মেটার মালিকানাধীন জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেসবুক অন্যতম। ব্যক্তিগত বা অফিসের প্রয়োজনীয় কাজে এটি নিয়মিত ব্যবহার করা হয়। আবার অনেকেই এখানে আলোচনা সভা, অনুষ্ঠান বা কর্মশালা আয়োজনের আগে আগ্রহীদের বিস্তারিত তথ্য জানাতে ইভেন্ট তৈরি করেন। যার মাধ্যমে অনুষ্ঠানের উদ্দেশ্য, আলোচনার বিষয়, স্থান ও সময়সহ বিভিন্ন তথ্য সহজেই অন্যদের জানানো যায়।এ ছাড়াও আগ্রহী ব্যক্তিরা ‘গোয়িং’ বা ‘ইন্টারেস্টেড’ অপশন নির্বাচন করে ইভেন্ট সম্পর্কে নিজেদের আগ্রহও প্রকাশ করতে পারেন। চলুন এবার ফেসবুকে ইভেন্ট তৈরি করার পদ্ধতি দেখা যাক।

স্মার্টফোনে ইভেন্ট তৈরির পদ্ধতি:
১. স্মার্টফোন থেকে ফেসবুকে ইভেন্ট তৈরির জন্য প্রথমেই ফেসবুকের ওপরের ডান দিকে থাকা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে।

২. এরপর পরের পৃষ্ঠায় প্রদর্শিত অপশন থেকে ‘ইভেন্টস’ নির্বাচন করে ওপরে থাকা ‘প্লাস’ আইকনে ট্যাপ করতে হবে।

৩. এবার অনুষ্ঠানের ব্যানার বা লোগো কাভারে দিয়ে ইভেন্টের নাম, তারিখ ও সময় লিখতে হবে।

৪. এবার ইভেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য যুক্ত করে ‘ক্রিয়েট ইভেন্ট’ ট্যাবে ক্লিক করলেই নতুন ইভেন্ট তৈরি হয়ে যাবে।

কম্পিউটারে ইভেন্ট তৈরির পদ্ধতি:
১. কম্পিউটার থেকে ফেসবুকে ইভেন্ট তৈরির জন্যও প্রথমে ফেসবুকের বাম দিকে থাকা মেনুবার থেকে ‘ইভেন্টস’অপশনে ক্লিক করতে হবে।

২. এরপর পরের পৃষ্ঠায় ‘ক্রিয়েট নিউ ইভেন্ট’ অপশন নির্বাচন করলেই একটি পপআপ বক্স চালু হবে।

৩. এবার সেখানে অনুষ্ঠানের ব্যানার বা লোগো কাভারে দিয়ে ইভেন্টের নাম, তারিখ ও সময় লিখতে হবে।

৪. এরপর নিচে স্ক্রল করে ইভেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য যুক্ত করে ‘ক্রিয়েট ইভেন্ট’ ট্যাবে ক্লিক করলেই নতুন ইভেন্ট তৈরি হয়ে যাবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: