রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরা জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত র‌্যাব-৭ অভিযানে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার-৪ উজিরপুর আলোচিত, সমালোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম মাইদুল ইসলামের বদলি ফুলবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা নড়াইল জেলা পরিষদের ৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা কাশিয়ানীতে মাদ্রাসার মোহতামিমের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেফতার লক্ষ্মীপুরে ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত মাছুমুর রহমান বাপ্পী এবার ২০২৬ FIFA World Cup- বিশ্বকাপের ভলেন্টিয়ার যে মানুষটির অপেক্ষায় আছেন তটিনী তিন দেশের নাগরিকদের সৌদি ভ্রমণ নিষিদ্ধ

বরগুনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

মংচিন থান, বরগুনা প্রতিনিধি : বরগুনার সদর উপজেলার ৩ নং ফুলঝুরি ইউনিয়নের ছোট গৌরিচন্নায় মায়া (৪৫) নামক গৃহবধূর রাত ১২ টার সময় রহস্যজনক মৃত্যু ঘটে। মৃত ব্যক্তি স্বামীসহ এক ছেলে সন্তান ও এক মেয়ে সন্তান রেখে যান। মৃত ব্যক্তির মেয়ে মোসা. সুমাইয়া (১৬) জানায় রাত ১০ টার সময় স্বাভাবিকভাবে সবাই ঘুমাতে যায় ।

পরবর্তীতে রাত ১২ টার সময় হঠাৎ ঘুম থেকে জেগে উঠে তার মা কে ঘরের খুঁটির সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। মেয়ের কান্না কাটি চিৎকার করলে এলাকাবাসী ঘটনাস্থলে আসে। মৃত ব্যক্তির পিতা মোঃ আদম আলী (৬৫) দাবি তার নাতি সুমাইয়া ঢাকার এক ছেলের সাথে প্রেমে যুক্ত ছিলো।

প্রেমের কারনে মৃত ব্যক্তির স্বামী মোঃ আমজাদ আলী মা এবং মেয়েকে বরগুনার বাড়িতে পাঠিয়ে দেয়। পরবর্তীতে মা মেয়ের প্রেমে বাধা দেওয়ায় ষড়যন্ত্রমূলক ভাবে হত্যা করা হয় এবং হত্যা করার পর তাকে ঘরের খুঁটিতে ঝুলানো হয়। তাঁর আরও দাবি মৃত ব্যক্তির স্বামী মোঃ আমজেদ আলী (৫০) এই ঘটনায় যুক্ত আছেন।

বরগুনার সদর থানার তদন্ত অফিসার কে এম শহীদুল ইসলাম জানান, তারা ঘটনাস্থল থেকে রাত ২ টার সময় মৃত ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে মৃত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর সঠিক তথ্য অনুযায়ী আইন গত ব্যবস্থা নেয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: