মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

নরসিংদীতে ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে হত্যা

মোঃ রাসেল মিয়া, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে অপু দাস (৩৪) নামে এক ভিডিও প্রোগ্রাম ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর একটার দিকে নরসিংদী বাজার সংলগ্ন হাজীপুর স্টীলব্রীজ এলাকায় এ হত্যার ঘটনা ঘটেছে। নরসিংদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত অপু দাস হাজীপুর এলাকার মৃত অনিল দাসের ছেলে ও শহরের ভিডিওপ্রোগ্রাম ব্যবসায়ী।

নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয়রা জানায়, হাজীপুর এলাকার সাউন্ডবক্স ব্যবসায়ী মানিকের সাথে শহরের দত্তপাড়া এলাকার কতিপয় যুবকের বিরোধ চলছিল। পূর্ব এই বিরোধের জের ধরে মানিকের উপর হামলার উদ্দেশ্যে দুপুরে শহরের দত্তপাড়া মহল্লা থেকে ৫/৬ জন সন্ত্রাসী ইজিবাইকযোগে হাজীপুরে যায়।

এসময় তাদের উপস্থিতি টের পেয়ে সাউন্ডবক্স ব্যবসায়ী মানিক দৌড়ে হাজীপুর এলাকার ভিডিও প্রোগ্রাম ব্যবসায়ী অপু দাসের বাড়ির ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে সন্ত্রাসীরা ওই বাড়ির ভেতর গিয়ে মানিককে খোঁজ করতে থাকে।

এসময় অপু দাসের ছোট ভাই শিবু দাস তাদের পরিচয় জানতে চায় এবং বাড়ির ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা শিবু দাসকে মারধর করে আহত করে। খবর পেয়ে শিবুর বড় ভাই অপু দাস ছুটে এসে শিবুকে মারধরের প্রতিবাদ জানালে সন্ত্রাসীরা তাকেও ছুরিকাঘাত করে।

এসময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন আল আমিন (৪৫) ও দিবাকর দাস (৪০) নামে আরও দুইজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপু দাসকে মৃত ঘোষণা করেন। তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক পুলিশ পরিদর্শক রুপণ কুমার সরকার জানিয়েছেন, এই হত্যাকান্ডের ঘটনা তদন্তে নেমেছে জেলা পুলিশের একাধিক ইউনিট। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকতে পারে এমন একজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে। পূর্ব বিরোধ নিয়ে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: