মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

ড্রেনে ভেসে যাওয়া টাকা ধরছিলেন তারা

নিউজ ডেস্ক : রাজশাহীর নগরীর শিরোইল এলাকার রেলওয়ে অফিসার্স মেস ভবনের সামনের একটি ড্রেনের কালো পানিতে কয়েকজন কিছু একটা ধরার চেষ্টা করছিলেন। তা দেখতে ভিড় করছিলেন অনেক মানুষ। পরে জানা গেলে ড্রেনে ভেসে যাচ্ছে পাঁচ টাকা থেকে শুরু করে ৫০০ ও ১০০০ হাজার টাকার নোট।

শনিবার দুপুরে দেখা গেছে, ড্রেনের কালো পানিতে নেমে কয়েকজন টাকা ধরছেন। ড্রেনটির পানি শিরোইল থেকে ভদ্রার দিকে দ্রুতগতিতে যাচ্ছে। সেই পানি থেকে কেউ এক হাজার টাকার নোট, কেউ ৫০০ টাকার নোট আবার কেউ ৫ টাকার নোটও তুলছেন। কেউ কেউ তুলছেন প্রাইজবন্ডও।

তারা জানান, পানিতে পুরাতন কিছু কাগজপত্র ভেসে যাচ্ছে। সেসব কাগজের ভেতর থেকে টাকার নোট পাওয়া যাচ্ছে। কাগজগুলো রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কার্যালয়ের।

রঙমিস্ত্রি দিপু ড্রেনে এক হাজার টাকার একটি নোটসহ বেশ কিছু টাকা ধরেছেন। রিকশাচালক আলমগীর হোসেন পেয়েছেন ১০০ ও ৫০০ টাকার নোট।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, ওই ড্রেন দিয়ে কোনো অফিসের পুরোনো কাগজপত্র ভেসে যাচ্ছে। তার সঙ্গে কিছু টাকা ভেসে যাবার খবর পেয়েছি। তবে সেটা খুব বেশি নয়।

রাজশাহী জেলা সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক জানান, তাদের অফিসের পুরোনো কিছু কাগজপত্র ড্রেনে ফেলা হয়েছিল। সেসব কাগজপত্রের ভেতর কিছু টাকাও ছিল হয়তো।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: