মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শিরোনাম
নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক সর্বনাশা মাদকের থাবায় বিপন্ন সমাজ: গোপালগঞ্জে সম্মিলিত প্রতিরোধের ডাক চৌদ্দগ্রামে এলজিইডির ৩০ সড়কে বেহাল দশা, চরম জনদুর্ভোগ উজিরপুর খাদ্য গুদাম পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন – এমপি সান্টু জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ প্রবাসী আটক বোন পরিচয়ে টাকা দাবি তরুণীর, সতর্ক করে যা বললেন অভিনেত্রী অহনা আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম কমল

বরিশালে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে অনলাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বরিশাল প্রতিনিধি : বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙ্গালির মুক্তির সনদ ৬-দফা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যলয়ে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে ঢাকায় গণভবন থেকে সংযুক্ত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশাল প্রান্তে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান, বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার রায়, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের বরিশাল মহানগর সভাপতি এ কে এম জাহাঙ্গীর, বরিশাল জেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব এর সভাপতি কাজী আবুল কালাম আজাদসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের এক পর্যায় বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙ্গালির মুক্তির সনদ ৬-দফা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতার বিজয়ী বরিশাল সিটি কর্পোরেশন এর পূর্ব বগুড়া রোড এলাকার বাসিন্দা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী মোঃ মোহাইমিনুল ইসলাম মুনান কে সনদ পত্র এবং নগদ ১০ হাজার টাকার চেক পুরস্কার হিসেবে তুলে দেন জেলা প্রশাসকসহ অন্যন্যা অতিথিরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: