শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরও ৩ মেডিকেল কলেজের নাম পরিবর্তন

গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজসহ আরও তিন মেডিকেল কলেজের নাম পরিবর্তন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অন্য দুই কলেজ হলো- সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এবং হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজ। জেলার নামে এসব মেডিকেল কলেজের নামকরণ করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য শিক্ষা বিভাগ।স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার সচিব ডা. মো. সারোয়ার বারী প্রজ্ঞাপনে সই করেছেন। জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।

গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের নাম এখন থেকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ, সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজের নাম সুনামগঞ্জ মেডিকেল কলেজ এবং হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজের নাম হবে হবিগঞ্জ মেডিকেল কলেজ।

৩০ অক্টোবর ছয়টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। এ নিয়ে মোট ৯টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হলো।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: