বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

ইজতেমায় মাওলানা সাদকে চেয়ে স্মারকলিপি প্রদান

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফায় মাওলানা সাদের আসার অনুমতি এবং মোনাজাত পরিচালনা করতে দেওয়াসহ সাদপন্থীদের কার্যক্রমে বাঁধা, অপপ্রচার বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে তাবলীগ জামাতের নারায়ণগঞ্জের মুসল্লিরা।

সোমবার (২ ডিসেম্বর) সকালে নগরী মিশনপাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনাবাহিনীর নারায়ণগঞ্জের দায়িত্ব থাকা কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে। এসময় কয়েক হাজার মুসল্লি কর্মসূচিতে অংশ নেয়।

বিক্ষোভ শেষে সাদপন্থী তাবলীগ জামাতের নেতৃবৃন্দ জানায়, গত ৭ বছর ধরে বিশ্ব ইজতেমার প্রধান বক্তা এবং আখেরি মোনাজাত পরিচালনা করতে মাওলানা সাদকে আসতে দেওয়া হচ্ছে না ৷ অথচ তিনি বাধাহীনভাবে সারা বিশ্বে তাবলীগের কাজে সফর করছেন। মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া ও তাবলীগ জামাত কার্যক্রম পরিচালনাসহ অপপ্রচার, জুলুম এবং নির্যাতন বন্ধে অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানান তারা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: