বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

চাঁদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছে।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাকে কেন্দ্র করে জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের সমর্থক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সমর্থকের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে আনন্দ শোভাযাত্রা আয়োজন করে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সমর্থকরা। এসময় শোভাযাত্রাটিতে বাধা প্রদান করে জেলা

বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের কর্মী-সমর্থকরা। এ সময় দুই পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও পরে সংঘর্ষ শুরু হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে আহতদের মধ্যে কেউ কেউ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

হাজিগঞ্জ থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত জনান, বিকেলে বিএনপির একটি পক্ষ শোভাযাত্রা আয়োজন করলে অন্য একটি পক্ষ তাতে বাধা প্রদান করে। এরপর তাদের মাঝে ধাওয়া-পাল্টা দাওয়া হয়। তাৎক্ষণিক পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: