বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্ব জুনিয়র উশুতে বাংলাদেশ দলের কোচ রাজশাহীর জাহিদ হাসান ৪৬ বছর পর ফুলবাড়ী উপশহর প্রকল্পে গতি, জমি পেল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ পরিবারের একমাত্র আশার প্রদীপ নিভে যাচ্ছে: ঘোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শের আলী আজ মৃত্যু পথযাত্রী নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি চালক নিহত কালিয়াকৈরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটুরিয়া-দৌলতদিয়ায় প্রস্তুত সাত ঘাট প্রতি সপ্তাহে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, ১৪ মার্চ থেকে শুরু: প্রধানমন্ত্রী জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি যুদ্ধের মাঝেও স্বাভাবিক তেহরানের জনজীবন

বড় ভাইদের হাতে ছোট ভাই খুন

বরিশাল নগরীতে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে আপন ছোট ভাইকে ইট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইদের বিরুদ্ধে। শনিবার নগরীর বগুড়া রোডের শীতলা খোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত এক সন্তানের জনক ফরিদ হোসেন খান (৪৫) ওই এলাকার জেসমিন ভিলার বাসিন্দা মৃত এমএ মজিদ খানের ছেলে। এ ঘটনায় দুই ভাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- নিহতের আপন বড় ভাই শাহে আলম খান, মফিজুল ইসলাম খান নান্নু ও তার ছেলে নবম শ্রেণির ছাত্র সিয়াম খান।নিহতের অপর ভাই জিয়াউর রহমান খান জানান, তারা ১০ ভাই ও ৩ বোন। এদের মধ্যে ফরিদ হোসেন খান তাদের বাড়ির সামনে থাকা একটি দোকান ভাড়া দিতেন। সম্প্রতি স্টলের ভাড়া নিয়ে ভাইদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কাজাজের কাছে স্টলের ভাড়া আনতে যান ফরিদ হোসেন। এ সময় দোকানের ভাড়াটিয়ার সঙ্গে ফরিদের কথা কাটাকাটি হয়। ফরিদের অপর বড় ভাই শাহ আলম খান, মফিজুল ইসলাম খান নান্নু, মজিবর রহমান ও ভাতিজা সিয়ামকে ডেকে আনে।

পরবর্তীকালে সেখানে ফরিদের সঙ্গে তার অপর ভাইদের তুমুল বাগবিতণ্ডার একপর্যায়ে ভাই শাহে আলম খান, মফিজুল ইসলাম খান নান্না, মজিবর রহমান ও সিয়াম ফরিদ হোসেনের ওপর হামলা চালায়। তারা পাইপ ও ইট দিয়ে পিটিয়ে ফরিদকে গুরুতর আহত করে।

পরে গুরুতর আহত ফরিদকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম পিপিএম বলেন, প্রাথমিক তদন্তে দোকানের ভাড়ার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে নিহতের বড় ভাই শাহে আলম খান অপর ভাই মফিজুল ইসলাম খান নান্নু ও তার ছেলে সিয়ামকে আটক করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: