বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

মিজানুর রহমান আজহারীর পরবর্তী মাহফিল পটুয়াখালী

জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী আগামী ২৫ জানুয়ারি পটুয়াখালী যাচ্ছেন। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান তাফসির মাহফিল বাস্তবায়ন কমিটি।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল্লাহ আন নাহিয়ানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট নাজমুল আহসান।

এসময় তিনি জানান, আগামী ২৫ জানুয়ারি (শনিবার) দুপুর ২টায় পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে পটুয়াখালী ঝাউতলা সংলগ্ন শহীদ মিনার মাঠে ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে পবিত্র কুরআনুল কারীমের তাফসির পেশ করবেন জনপ্রিয় ইসলামী আলোচক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির ড. মিজানুর রহমান আজহারী।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক জাতীয় ছাত্রনেতা, বাউফল উন্নয়ন ফোরাম ও পটুয়াখালী ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। এছাড়াও দেশের বরেণ্য আরও অনেক মুফাসসিরগণ তাফসির পেশ করবেন।

সংবাদ সম্মেলনে আরও জানান, শায়েখ ড. মিজানুর রহমান আজহারী এবার অত্যন্ত সংক্ষিপ্ত প্রোগ্রাম সূচি দিয়েছেন। দেশে মাত্র ৮টি প্রোগ্রাম নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে পটুয়াখালীর কৃতিসন্তান ড. শফিকুল ইসলাম মাসুদের আন্তরিক প্রচেষ্টায় তিনি পটুয়াখালীবাসীকে একটি প্রোগ্রাম উপহার দিয়েছেন।

তিনি আরও জানান, তাফসিরুল কুরআন মাহফিলে মা-বোনদের বসার জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। মাহফিলের শৃঙ্খলা রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপশি থাকবেন সহস্রাধিক সেচ্ছাসেবক।

ঐতিহাসিক এ তাফসিরুল কুরআন মাহফিল সুন্দর ও সাফল্যমন্ডিত করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবক মাওলানা শহিদুল ইসলাম কায়সারী, সাবেক ছাত্র নেতা ও ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম বাশার ও শ্রমিক নেতা অ্যাডভোকেট সাইদুর রহমান খান পাবেল।

এর আগে গত ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে অনুষ্ঠিত মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে বক্তব্য দেন ড. মিজানুর রহমান আজহারী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: