শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

বরগুনার তালতলীতে ২শ পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ

মংচিন থান, বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলীতে করোনায় কর্মহীন ও ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষতিগ্রস্ত ২শ দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করেছে জেলা পুলিশ।

গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধা ৬ টার দিকে তালতলী থানায় জেলা পুলিশের আয়োজন এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দেশে চলমান করোনা ভাইরাসে কর্মহীন ও ঘূর্ণিঝড় আম্ফান ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবার, মাদক থেকে ফিরে আসা ও গ্রাম পুলিশসহ ২০০ পরিবারকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।এ খাদ্য সহায়তায় ছিলো চাল, ডাল, মুড়ি, চিনি, চিরা, আখের গুড়, তৈল, বিস্কুট, পানি, দুধ, লবন, টোস্ট ইত্যাদি।

জেলা পুলিশের পক্ষে উপস্থিত থেকে খাদ্য সহায়তা বিতরণ করেন আমতলী তালতলী সার্কেল এএসপি সৈয়দ রবিউল ইসলাম ও তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া।

এসময় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া বলেন জেলা পুলিশের পক্ষ থেকে করোনা মহামারিতে কর্মহীন, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত, মাদক থেকে ফিরে আসা ও গ্রামপুলিশদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের এ খাদ্য সহায়তা বিতরণ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: