বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

শিরোনাম
FIFA World Cup 2026 New Rules জানেন কি, এই উপায়েই মিলবে হিরো-হিরোইনদের মতো সুন্দর হাসি? মাখন নয়, প্রাতরাশের পাউরুটিতে লাগান স্বাস্থ্যকর ‘চকোলেট বাটার’! কী ভাবে বানাবেন? জানুন পদ্ধতি মুন্সীগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেধাবী প্রজন্ম গঠনে কাজ করছে গোপালগঞ্জের অ্যাডভান্টেজ ইন্টারন্যাশনাল মিশন স্কুল: বিজ্ঞান মেলায় অধ্যক্ষ লাবনী ম্যারানডি নড়াইলের লোহাগড়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বিডিআর বিদ্রোহ: বিস্ফোরক মামলায় ২ শতাধিক আসামির জামিন

পিলখানা হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের মধ্যে দুই শতাধিক বিডিআর জওয়ান বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন। এতে তাদের কারামুক্তিতে আর বাধা রইল না। তবে যাদের খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল রয়েছে ও যারা দণ্ডিত, তারা জামিন পাবেন না। রোববার (১৯ জানুয়ারি) ঢাকার বিশেষ ট্রাইবুনাল-২-এর বিচারক ইব্রাহীম মিয়া এ আদেশ দেন।

বিস্ফোরক আইনে করা মামলায় দীর্ঘ ১৬ বছর পর জামিনের খবর উচ্ছ্বসিত দুই শতাধিক বিডিআর সদস্যের পরিবার। শুধু বিস্ফোরক মামলাটি বিচারাধীন থাকায় হত্যা মামলায় খালাস পাওয়া সত্ত্বেও দীর্ঘ বছর কারাভোগ করতে হয় আসামিদের। এর মধ্য দিয়ে অবসান হল বিশেষ একটি মামলার বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার।

জুলাই বিপ্লবের পর নানা কারণে পাঁচ দফা পিছিয়ে দেওয়া হয় জামিন ও সাক্ষ্যগ্রহণ শুনানি। এরপর বিডিআর সদস্যদের মুক্তি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারসহ রাজপথ অবরোধ করে জামিনের জন্য আল্টিমেটাম দেন স্বজনরা।

এরই মাঝে রোববার সকালে শুরু হয় বিস্ফোরক মামলার বিচার। প্রথমে রাষ্ট্রপক্ষে একজন সাবেক সেনা কর্মকর্তা মেজর সৈয়দ ইউসুফ ইকবাল সাক্ষ্য দেন। এ সময় ওই দিনের নারকীয় হত্যাকাণ্ডের বর্ণনা দেন তিনি। পরে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে জামিনের শুনানি শেষে হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের জামিন দেন বিচারক।

দুশোর অধিক আসামি জামিন হওয়ায় সন্তোষ জানিয়ে আসামিপক্ষের আইনজীবী মো. আমিনুল ইসলাম বলেন, সাজা ভোগ করা আসামিদের জামিনের বিষয়ে পর্যায়ক্রমে বিবেচনা করবেন আদালত।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: