বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শিরোনাম
FIFA World Cup 2026 New Rules জানেন কি, এই উপায়েই মিলবে হিরো-হিরোইনদের মতো সুন্দর হাসি? মাখন নয়, প্রাতরাশের পাউরুটিতে লাগান স্বাস্থ্যকর ‘চকোলেট বাটার’! কী ভাবে বানাবেন? জানুন পদ্ধতি মুন্সীগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেধাবী প্রজন্ম গঠনে কাজ করছে গোপালগঞ্জের অ্যাডভান্টেজ ইন্টারন্যাশনাল মিশন স্কুল: বিজ্ঞান মেলায় অধ্যক্ষ লাবনী ম্যারানডি নড়াইলের লোহাগড়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ন্যাপের নিবন্ধন আবেদন নিষ্পত্তির নির্দেশ

ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ-ন্যাপের নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশনের কাছে করা আবেদন নিষ্পত্তি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তিন মাসের মধ্যে আবেদন নিষ্পত্তি করতে বলা হয়েছে।আদেশের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন রিটকারীর আইনজীবী ও ন্যাপ মহাসচিব নেয়াজ আমেদ খান।

রোববার (২৬ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসাইন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে এদিন নিবন্ধন নিয়ে ন্যাশনাল আওয়ামী পার্টির আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট গাজী মোহাম্মদ মহসিন।

এ বিষয়ে ন্যাপ মহাসচিব নেয়াজ আমেদ খান বলেন, ১৯৫৭ সালে মওলানা আবদুল হামিদ খান ভাসানী এই দল প্রতিষ্ঠা করেন। এর আগে থেকে দেশের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ভূমিকা পালন করে আসছিল দলটি। কিন্তু দলের কোনো নিবন্ধন ছিল না। তাই আমরা বহুবার নিবন্ধনের আবেদন করেছি। কিন্তু নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন দেয়নি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: