শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
উজিরপুরে সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে ৭ কোটি টাকার সেতু ধনবাড়ীতে কেন্দ্রীয় মন্দির নির্মাণে আলোচনা সভা অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে কুলাউড়ায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ- জেলা নেতা আটক ৫ লক্ষ্মীপুরে মাদকের বিরোধিতা করায় ব্যবসায়ীকে হুমকি,  এলাকাবাসীর প্রতিবাদ দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলামের দাফন সম্পন্ন সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করছে-মিয়া গোলাম পরওয়ার “মুন্সীগঞ্জ ডিবির অভিযানে ফিরিঙ্গী বাজার হতে ১০০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার” উত্তরার স্বেচ্ছাসেবক লীগের মিছিল, আটক ১ ‘২০১২’ সিনেমার সেই ভয়ংকর দৃশ্যই কি এখন নেপালের বাস্তবতা? নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা বা হড়

ঘোড়ায় চড়ে কেনাকাটা করা সৌদি তরুণীর ভিডিও ভাইরাল

এবার ঘোড়ার পিঠে চড়ে একটি ওষুধের দোকানে ঢুকে কেনাকাটা করতে দেখা গেলো সৌদির তরুণী শাদ আল সামারিকে। মূলত সৌদি আরবে অশ্বারোহী হিসেবে তিনি অনেক আগে থেকেই বিখ্যাত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, তিনি শান্তভাবে ঘোড়ার পিঠে চড়ে তাকের ওপরে থাকা আইটেম চেক ও সংগ্রহ করছেন। এ সময় তার এই ব্যতিক্রমী কেনাকাটা করাকে ক্যামেরায় ধারণ করছিলেন একজন। তবে কোথায় এবং কখন এই ভিডিও করা হয়েছে তা এখনো জানা জায়নি।

ভক্তরা এই তরুণীর নাম দিয়েছেন সৌদির অশ্বারোহী শাদ। বয়স ২০ বছর। তাকে সৌদি আরবের সবচেয়ে বিখ্যাত নারী অশ্বারোহী হিসেবে গণ্য করা হয়। ব্যতিক্রমী অশ্বারোহণ দক্ষতা এবং আত্মবিশ্বাসের জন্য তিনি প্রশংসিত।

সামাজিক মাধ্যমে সৌদির এই ভাইরাল তরুণীর অনেক ফলোয়ার রয়েছে। শাদ নিয়মিত এ সম্পর্কিত ভিডিও আপলোড করেন।ঘোড়ার প্রতি শাদের অনুরাগ অল্প বয়স থেকেই শুরু হয়। যা এক্ষেত্রে তার দক্ষতা বৃদ্ধিকে সহায়তা করেছে। এরই মধ্যে তিনি বেশ কয়েকটি স্থানীয় এবং আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সক্ষম হয়েছেন।

পুরুষতান্ত্রিক সৌদিতে নারী হয়েও অশ্বারোহীর মতো বিষয়টিকে আয়ত্ত্ব করায় তাকে অনেকে রোল মডেল হিসেবে দেখেন। সৌদি সমাজে অশ্বারোহীকে প্রচার করায় ও অন্যদের উদ্বুদ্ধ করায় তার প্রশংসা করা হয়।

এমন এক সময় এ ধরনের খবর আসছে যখন সৌদি আরবে ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক সংস্কার চলছে। বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে নারীদের ক্ষমতায়ন করা হচ্ছে। সূত্র: দ্য গাল্ফ নিউজ


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: