বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

ইজতেমায় আরও ২ মুসল্লির মৃত্যু

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় যোগ দিয়ে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মারা যান তারা।এ নিয়ে ইজতেমার দুই পর্বে মোট ৯ মুসল্লির মৃত্যু হলো। এরমধ্যে প্রথম ধাপের ইজতেমায় ৫ জন মারা গেছেন।

দ্বিতীয় পর্বের ইজতেমায় মারা যাওয়া বাকি ৪ জনের মধ্যে সবশেষ মঙ্গলবার রাতে সুজাবত আলী সরকার ও মো. সামসুল আলমের মৃত্যু হয়। এদিন রাত ১টার দিকে মারা যান সুজাবত আলী। তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শাহবাজপুর গ্রামের গফুর আলী সরকারের ছেলে।

এছাড়া মঙ্গলবার রাত ২টার দিকে সামসুল আলমের মৃত্যু হয়। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালীর বাসিন্দা বলে জানা গেছে।

বুধবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা। এদিন দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন শুরায়ি নেজামের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ।

পরবর্তীতে আট দিন বিরতি দিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে তৃতীয় ধাপে ইজতেমা আয়োজন করবেন ভারতের মাওলানা সাদের অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে এই পর্বের ইজতেমা শেষ হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: