বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

এবার ঢাকায় আজহারীর মাহফিল, চলছে বিশাল প্রস্তুতি

বিভাগভিত্তিক ধারাবাহিক মাহফিলের অংশ হিসেবে শনিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার নবাবগঞ্জে মাহফিল করবেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী।শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আজহারী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টে আজহারী লিখেছেন, ‘ঢাকা বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল (শনিবার) থাকছি- ঢাকা নবাবগঞ্জে, বারুয়াখালী তাফসির মাহফিল ময়দানে। বারুয়াখালী মাহফিল পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে।’

জানা গেছে, এই মাহফিলের জন্য বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মঞ্চের সামনে রয়েছে শ্রোতাদের বসার জন্য শামিয়ানা টাঙানো বড় ময়দান। প্রায় অর্ধ কিলোমিটার জায়গাজুড়ে বানানো হয়েছে অজুখানা।

উল্লেখ্য, গত বছরের ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় মাহফিল দিয়ে বিভাগভিত্তিক মাহফিল শুরু করেন আজহারী। এরপর পর্যায়ক্রমে সবগুলো বিভাগের বিভিন্ন শহরে মাহফিল করেন। যশোর, লালমনিরহাট, সিলেট, পটুয়াখালী ও চট্টগ্রামের প্যারেড গ্রাউন্ডে মাহফিল করেন ইসলামিক বক্তা। আজহারীর প্রতিটি ওয়াজেই সাধারণ জনগণের ঢল নামে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: