বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

শিরোনাম
দেশে ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন সাকিব আল হাসান কেন জাপানে এত ঘন ঘন শক্তিশালী ভূমিকম্প হয়? এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই সৌভাগ্য: রাশেদ খাঁন নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক সর্বনাশা মাদকের থাবায় বিপন্ন সমাজ: গোপালগঞ্জে সম্মিলিত প্রতিরোধের ডাক চৌদ্দগ্রামে এলজিইডির ৩০ সড়কে বেহাল দশা, চরম জনদুর্ভোগ উজিরপুর খাদ্য গুদাম পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন – এমপি সান্টু জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

নিউরোসায়েন্স হাসপাতাল দীন মোহাম্মদের নিয়োগ বাতিল, নতুন পরিচালক কাজী গিয়াস উদ্দিন

চিকিৎসকদের আন্দোলনের মুখে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক কাজী দীন মোহাম্মদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

তার স্থলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজির অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদকে ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পৃথক দুটি প্রজ্ঞাপনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ আদেশ জারি করা হয়।

সম্প্রতি ডা. গুরুদাস মন্ডলের যোগদান ঘিরে পরিচালকের সঙ্গে বিএনপি ও জামায়াতপন্থি চিকিৎসকদের বাগবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে পরিচালক আউটসোর্সিংয়ের কর্মীদের মাধ্যমে চিকিৎসকদের ওপর হামলা চালান। প্রতিবাদে চিকিৎসকরা নিয়মিত অস্ত্রোপ্রচার বন্ধ করে আন্দোলন করেন। চিকিৎসকদের দাবির মুখে পরিচালক কাজী দীন মোহাম্মদকে সরিয়ে দিলো সরকার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: