সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম
এসএসসি ও সমমানের ফল প্রকাশ সম্পর্কে যা জানা গেলো ‘বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে’ ভক্ত থেকে ‘ইত্যাদি’র গায়িকা, পুতুলের স্বপ্নজয়ের গল্প ‘আপনাদের মিথ্যা বলব না’, বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন না মোজতবা, জানালেন শ্বশুর অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ

বরিশালে আট রোগির দালাল গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীর সদররোডস্থ বাটার গলিতে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৮ রোগির দালালকে গ্রেপ্তার করেছে।

আজ সোমবার দুপুর ১২টায় ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম শামীমের নেতৃত্বে একদল ডিবির সদস্যরা এই ঝটিকা অভিযান চালিয়ে এসকল দালাল প্রত্যারকদের আটক করেন। এসময় মো. আলমগীর, মামুন হাওলাদার, মো. আবু, হানিফ হাওলাদার, আনোয়ার হোসেন, শাহিন মৃধা, মো. জামাল এবং মো. আনোয়ারকে গ্রেপ্তার করা হয়।

এখানে সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মুন্সি মুবিনুল হক বলেন, রোগিদের প্রতারিত করে এই দাললরা অন্য চিকিৎসকের কাছে নিয়ে যায়। এমনকি টেস্টের বেলায় দালালরা কাগজে টিক চিহ্ন দিয়ে রোগিদের দ্বারা বাড়তি টেষ্ট করায়। এতে করে আর্থিক ক্ষতির পাশাপাশি রোগিরা শারিরিক ভোগান্তির শিকার হন।

এজন্য দালালদের নির্মুল করতে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, মোবাইল কোর্টের এই সদস্য।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: