মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
জাতীয়করণ হওয়া কলেজের ৬৯০ শিক্ষককে সপ্তম গ্রেড দেওয়ার নির্দেশ নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের অবহিতকরণ সভা ২০২৬ সালের এসএসসি পরীক্ষা জিপিএ-৫ পেয়ে উপজেলায় প্রথম কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় বন্দে আলী স: প্রা: বিদ্যালয়ে তিন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা রায়পুরে ২০৪ পিস ই’য়াবাসহ নারী আটক চাকরি দেবে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ এইচপি অসুস্থ ইলিয়াস কাঞ্চনকে দেখতে গুলশানের বাসায় সুচন্দা-চম্পা বাংলাদেশে কোনো আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না: শফিকুর রহমান সাংবিধানিক স্বীকৃতি এবং পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি আদিবাসীদের

বরিশালে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

বরিশাল প্রতিনিধি : বাবাকে হত্যার দায়ে ছেলে রেজাউল মোল­াকে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর কারাদন্ড দেয়া হয়েছে। বরিশাল জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম মঙ্গলবার শেষ কার্য দিবসে এ দন্ডাদেশ দেন।

রায় দেয়ার পর আদালতে উপস্থিত রেজাউল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। সে আগৈলঝাড়া উপজেলার আস্কর কালিবাড়ি গ্রামে নিহত সাত্তার মোল­ার ছেলে। ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর রাত ১০টায় রেজাউল পিতা সাত্তার মোল­াকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রী রুমা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছিলেন।

জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী হেদায়াতুন্নবী জাকির মামলার উদ্বৃতি দিয়ে জানান, সাত্তার মোল­ার প্রথম স্ত্রীর ৩ ছেলে ২ মেয়ে রয়েছে। এ অবস্থায় তিনি রুমা বেগম এক নারীকে বিয়ে করেন এবং ওই ওরসে আরো একটি একটি পুত্র সন্তান হয়। কিন্ত পিতার দ্বিতীয় বিয়ে মেনে নেয়নি আগের স্ত্রীর সন্তান রেজাউল। সে প্রায় বাবা ও সৎ মা রুমাকে মারধর করতো।

২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে রেজাউল তার পিতার ঘরের সামনে গিয়ে ডাকাডাকি করে। সাত্তার মোল­া দরজা খোলা মাত্র রেজাউল তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। দ্বিতীয় স্ত্রী রুমা বেগমের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে রেজাউল পালিয়ে যায়। পরে স্থানীয়রা সাত্তার মোল­াকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: