বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি আর্জেন্টিনা-পর্তুগাল দ্বৈরথ কি দেখা যাবে বিশ্বকাপে? শেষ পত্রে দেখা মিলবে তিন কিংবদন্তির মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

সাত মাসে কুরআনের হাফেজ আব্দুল্লাহ

বরিশালের উজিরপুরে মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসায় মাত্র ৭ মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছেন মুহাম্মদ আব্দুল্লাহ। এ উপলক্ষে সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন মাদরাসা কর্তৃপক্ষ।মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে মাদরাসা মিলনায়তনে তাকে সংবর্ধনা দেওয়া হয়। পরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মাদরাসার পরিচালক হাফেজ কারী মোহাম্মদ আব্দুল্লাহ্’র তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন- ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আবু হানিফ, সাবেক উপাধ্যক্ষ মো. ফজলুর রহমান, প্রভাষক আ. খালেক, মাওলানা সাব্বির হোসেন, মাওলানা ওমর ফারুক, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা আমিনুল ইসলাম, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আ. রহিম সরদারসহ বিভিন্ন মসজিদ, মাদরাসার ইমাম ও মোহতামিম এবং শিক্ষার্থীদের অভিভাবক।এসময় মাদরাসার মনোরম পরিবেশ ও শিক্ষার মান দেখে অভিভাবকগণ প্রশংসা করেন।

মাদরাসার শিক্ষকরা বলেন, স্বাভাবিকভাবে একজন শিক্ষার্থীর কুরআন হিফজ করতে কমপক্ষে দুই থেকে আড়াই বছর সময়ের প্রয়োজন হয়। সেখানে মহান আল্লাহপাকের মেহেরবানীতে আব্দুল্লাহ মাত্র ৭ মাসেই সম্পূর্ণ হিফজ করেছেন।

তারা আরও বলেন, অত্র মাদরাসায় মানসম্মত হিফজুল কুরআনের পাশাপাশি বাংলা, ইংরেজি ও আরবিতে দক্ষতা অর্জনের জন্য বিশেষ ব্যবস্থাও রয়েছে। ছাত্রদেরকে আন্তরিক পরিচর্যার মাধ্যমে স্বল্প সময়ে কুরআনের হিফজ ও পাশাপাশি সমাপণী পরীক্ষায় সফলতার জন্য শিক্ষকগণের নিরলস প্রচেষ্টার কারণে উক্ত মাদরাসা সল্প সময়ের মধ্যে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি মাদরাসা এবং ছাত্র শিক্ষকদের জন্য সকলের দোয়া কামনা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: