শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
উজিরপুরে সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে ৭ কোটি টাকার সেতু ধনবাড়ীতে কেন্দ্রীয় মন্দির নির্মাণে আলোচনা সভা অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে কুলাউড়ায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ- জেলা নেতা আটক ৫ লক্ষ্মীপুরে মাদকের বিরোধিতা করায় ব্যবসায়ীকে হুমকি,  এলাকাবাসীর প্রতিবাদ দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলামের দাফন সম্পন্ন সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করছে-মিয়া গোলাম পরওয়ার “মুন্সীগঞ্জ ডিবির অভিযানে ফিরিঙ্গী বাজার হতে ১০০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার” উত্তরার স্বেচ্ছাসেবক লীগের মিছিল, আটক ১ ‘২০১২’ সিনেমার সেই ভয়ংকর দৃশ্যই কি এখন নেপালের বাস্তবতা? নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা বা হড়

সাংবাদিকের বেতন ৩০ হাজারের নিচে নামা যাবে না: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, গণমাধ্যমে একজন সাংবাদিকের বেতন ৩০ হাজার টাকার নিচে নামা যাবে না।বুধবার (১২ মার্চ) জাতীয় প্রেসক্লাবে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থানে মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, ‘সত্যিকার অর্থে শেখ হাসিনার আমলে কোনো মিডিয়া ফ্রিডম ছিল না। সাংবাদিকদের হাত দিয়েই এই হাসিনাকে আমরা পুশ ব্যাক করেছি।’ তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের রক্ত কীভাবে চুষে খাওয়া যায় সেটা করা হচ্ছে বাংলাদেশে। বছরের পর বছর চাকরি করলেও ঠিকমতো বেতন দেওয়া হয় না।’

প্রেস সচিব বলেন, ‘আমরা চাই প্রত্যেক সাংবাদিক যেন ভালো বেতন পান। তার একটা মিনিমাম বেসিক থাকতে হবে। ৩০ অথবা ৪০ হাজার যাই হোক এর নিচে নামা যাবে না।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: