বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

ঠাকুরগাঁওয়ে জমি দখলের পাঁয়তারা ও হুমকির অভিযোগ

মোঃ মুজিবুর রহমান, ঠাকুরগাঁ জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে জমি দখল করার পাঁয়তারা ও হুমকি ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে সদর উপজেলার চিলারং ইউনিয়নের দুই সেনা কর্মকর্তা, শিক্ষকসহ কয়েকজনের বিরুদ্ধে।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার ভেলাজান নয়াপাড়ার মৃত রজিব আলীর ছেলে রুস্তম আলী (৪২) (চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক), মৃত আব্দুল হকের ছেলে দুই সেনা কর্মকর্তা মাসুদ রানা ও মোকসেদ, মৃত আনোয়ারের ছেলে শামীম হোসেন সহ কামিজ, হোসনেয়ারা, মোতাহার, মুনছুর, মোতাল, লাকি, শাহিনুর আক্তার এবং রিফার বিরুদ্ধে।

একই এলাকার মৃত লুৎফর রহমানের চার সন্তান মালেক (৪০), জয়নাল (৬২), সোবহান (৬০) ও ইসলাম আলী (৪২) এ অভিযোগ করেন।

সেনা কর্মকর্তা সহ সকলের বিরুদ্ধে তারা অভিযোগ করে বলেন, ভেলাজান মৌজার অন্তর্গত মোট ১১ টি দাগে ১৭২ শতক জমি পৈত্রিক সূত্রে বহু বছর ধরে ভোগদখলে বিভিন্ন ফসল আবাদ করে আসছি। কিন্তু আমাদের এই জমিগুলোর উপরে তাদের নজর পড়ে। এক পর্যায়ে সেনা সদস্যরা সহ তাদের দলবল বিভিন্ন ভাবে দখল করার পাঁয়তারা চালান। এ নিয়ে ঠাকুরগাঁও কোর্টে মামলা করা হলে রায় আমাদের পক্ষে আসে। রায়ের উপর তারা আফিল করলে পরবর্তীতেও সেই রায়টিও আমাদের পক্ষেই আসে।

এতে তারা থেমে থাকেননি। গত ২১ জানুয়ারি ২০২৪ তারিখে দুপুরে ঐ জমিতে থাকা আমাদের আবাদকৃত কচি ভূট্টার গাছ নষ্ট করা শুরু করে রুস্তম সহ সেনা সদস্যরা। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে কারণ জানতে চাইলে তারা লাঠিসহ দেশীয় অস্ত্রসহ তাদের দলবল নিয়ে আমাদের মারধোর করে গুরুতর আহত করে। ছুরি ও লাঠি দিয়ে তারা কারো হাত, পা কেটে দিয়েছে, কারো মাথা ফাটিয়ে দিয়েছে এমনকি ছোট শিশুটিকেও তারা ছাড় দেয়নি। ছুরি দিয়ে তার চোখের উপরে আঘাত করে গুরুতর আহত করে। গুরুতর আহত ১৪ জন আমরা ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেই। এর মাঝেই তারা ঐ জমিগুলো নিয়েই অন্য একটি মামলার রায় তাদের পক্ষে নিয়েছেন। তবে কবে কিভাবে এ রায় হলো সেটা আমাদের অজানা।

তারা আরো বলেন, থানায় অভিযোগ দিয়েও আমরা কোন বিচার পাইনি। আমরা গরিব তাই বলে কি বিচার পাবো না। জমি গুলোতে আমরা বিভিন্ন ফসল আবাদ করেছি। জমি না ছাড়লে রাস্তাঘাটে আমাদের আটকিয়ে রাখবে, মারধোর করবে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে, এমনকি আমাদের মেরে ফেলারো হুমকি দিচ্ছেন তারা। বর্তমানে আমরা সকলেই মারাত্মক হুমকির মুখে রয়েছি, কখন যে তারা কিভাবে আমাদের ক্ষতি করবে সবসময় এই আশঙ্কায় আমাদের জীবন যাচ্ছে।

এ বিষয়ে এলাকাবাসীরা জানান, অনেক বছর থেকে ঐ জমি গুলো মালেকসহ চার ভাই আবাদ করে খাচ্ছেন। গত জানুয়ারি মাসে যে মারামারিটা হয় সেখানে আহত অবস্থায় পড়ে থাকা মালেকসহ প্রায় ১৪ জনকে সেখান থেকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করার কারণে আমাদের নামেও মিথ্যা মামলা দিয়েছে রুস্তম সহ তাদের বাহিনীরা।

অবিলম্বে শিক্ষক রুস্তম আলী, দুই সেনা কর্মকর্তাসহ তাদের দলবলের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগে তাদের উপযুক্ত শাস্তি হিসেবে প্রশাসনের দৃষ্টি কামনা করেন ভূক্তভোগীরা।

তথ্য সূত্রে অভিযুক্ত ব্যক্তিরা এ জমির মালিকানা দাবি করছেন। এ বিষয়ে দুই পক্ষের একাধিক মামলা চলমান রয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিরা বর্তমানে হাই কোর্ট বিভাগ থেকে ৫৬ দিনের জামিনে রয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক রুস্তমের সাথে কথা বললে তিনি সাক্ষাতে কথা বলবেন বলে জানান। অন্যদিকে সেনা সদস্যরা ফোন রিসিভ করেন নি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: