শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
উজিরপুরে সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে ৭ কোটি টাকার সেতু ধনবাড়ীতে কেন্দ্রীয় মন্দির নির্মাণে আলোচনা সভা অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে কুলাউড়ায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ- জেলা নেতা আটক ৫ লক্ষ্মীপুরে মাদকের বিরোধিতা করায় ব্যবসায়ীকে হুমকি,  এলাকাবাসীর প্রতিবাদ দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলামের দাফন সম্পন্ন সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করছে-মিয়া গোলাম পরওয়ার “মুন্সীগঞ্জ ডিবির অভিযানে ফিরিঙ্গী বাজার হতে ১০০ পিস ইয়াবাসহ ০১ জন গ্রেফতার” উত্তরার স্বেচ্ছাসেবক লীগের মিছিল, আটক ১ ‘২০১২’ সিনেমার সেই ভয়ংকর দৃশ্যই কি এখন নেপালের বাস্তবতা? নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা বা হড়

নোয়াখালীকে বিভাগ ঘোষণা করুন : সম্পাদক পরিষদ

নিউজ ডেস্ক : নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি করেছে বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদ। সংগঠনের কার্যকরী কমিটির নেতৃবন্দ ও সাধারণ সদস্যদের এক সভায় এই দাবি করেন।

শনিবার (১০ মে ২০২৫) সকাল ১১টায় রাজধানীর শান্তিনগরে একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি দৈনিক আমার কাগজের সম্পাদক ফজলুল হক ভূঁইয়া রানার সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক দৈনিক বাঙলার জাগরণের সম্পাদক মহিনউদ্দিন চৌধুরী লিটন সভা পরিচালনায় করেন।

সভায় বক্তব্য রাখেন দৈনিক দেশ রূপান্তর এর সম্পাদক কামাল উদ্দিন সবুজ, দৈনিক ইকোনমিক এক্সপ্রেস এর সম্পাদক আমির হোসেন জনি, জাতীয় অর্থনীতি’র সম্পাদক এমজি গোলাম কিবরিয়া চৌধুরী, মুক্তিযোদ্ধা বার্তা’র সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম, মাসিক চিন্তা ভাবনা’র সম্পাদক ডক্টর আ ই ম নেছার উদ্দিন, সাপ্তাহিক অপরাধ বিচিত্রা’র সম্পাদক এস এম মোরশেদ, স্বদেশ বিচিত্রা’র  সম্পাদক অশোক ধর, দৈনিক ফেনীর সময় এর সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, দৈনিক প্রথম ডাক এর সম্পাদক এ কে এম গোলাম সরওয়ার, কলকন্ঠের সম্পাদক এডভোকেট শহীদুল আলম ইমরান, বীরমুক্তিযোদ্ধা দৈনিক ফ্রাইডে নিউজ এর সম্পাদক এমন এ রাজ্জাক, বৈশাখী বাণী’র সম্পাদক গোলাম ছার‌ওয়ার রিপন, সাপ্তাহিক আনন্দ তারকা এর সম্পাদক মোঃ মামুনুর রশিদ, সাপ্তাহিক পরশুরাম এর সম্পাদক মাহবুবুল হক মাহবুব, রায়পুর দর্পণ এর সম্পাদক মোঃ ইসমাইল হোসেন শামীম, সাপ্তাহিক নব জাগরণ এর সম্পাদক আবু তাহের পাটোয়ারী, সাপ্তাহিক নতুন অর্থনীতি’র সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সাপ্তাহিক আজকের সূর্যোদয় এর সম্পাদক সামসুদ্দোহা সোহাগ, দৈনিক বঙ্গ সংবাদ এর সম্পাদক ডাঃ মির্জা মহিবুল হাসান, দৈনিক আজকের পদ্মা’র সম্পাদক মোর্শেদ মজুমদার কাজল, মাসিক গিরিপথ এর সম্পাদক সৈয়দ মুশফিকুর রহমান প্রমূখ।

সভায় সংগঠনকে ভবিষ্যতে সফলতার দিকে এগিয়ে নেওয়ার জন্য উপস্থিত সম্পাদকগণ তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। সম্পাদকগণ নোয়াখালীকে বিভাগ ঘোষণার পাশাপাশি তিন জেলায় বিমান বন্দর স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের সিদ্ধান্ত গ্রহন হয়।

বক্তারা সংবাদপত্র শিল্প রক্ষা ও বৃহত্তর নোয়াখালী সম্পাক পরিষদের সদস্যসহ গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখার আহবান জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: