বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

ফুলবাড়ীতে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলার তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

দুপুর সাড়ে ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উপশী জাতের আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহানুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং কৃষকের মাঝে ধান বীজ ও সার তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসাহাক আলী।

উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহানুর রহমান বলেন, ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ-২/২০২৫-২৬ মৌসুমে রোপা আমন ধান চাষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

পর্যায়ক্রমে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকার তিন হাজার কৃষকের মাঝে পাঁচ কেজি রোপা আমন ধানের বীজ, দশ কেজি করে এমওপি এবং দশ কেজি ডিএপি রাসায়নিক সার বিতরণ করা হবে।

কৃষকের মাঝে বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সুবিধাভোগী কৃষকসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: