বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

ঠাকুরগাঁওয়ে একাত্তর টিভির ১৩ তম বর্ষপূর্তি উদযাপন

মো. মুজিবুর রহমান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে।

শনিবার (২১ জুন) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা যুবদলের আহ্বায়ক ও সাধারণ সম্পাদক, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা।

আলোচনা পর্বে বক্তারা একাত্তর টিভির ১৩ বছরের পথচলার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একাত্তর টিভি গণমানুষের কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করেছে। স্বাধীন সাংবাদিকতা ও জনগণের পাশে থাকার দৃঢ় অবস্থান একে আজ আস্থার প্রতীক করে তুলেছে।”

বক্তারা একাত্তর টিভির উত্তরণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার সফলতা কামনা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: