মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের শুনানি শুরু

নিউজ ডেস্ক : গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার (১ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার উপর চার্জ গঠনের শুনানি শুরু হয়।

এদিন বেলা ১১টা ৫০ মিনিটে শুনানি শুরু হয়। এতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানি পরিচালনা করেন।

এই মামলার অপর দুই আসামি হলেন— পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং গ্রেফতার সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

এর আগে, গত ২৪ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন (১ জুলাই) নির্ধারণ করে। সেই দিন আদালত তাদের পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছিল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ শুনানি পরিচালনা করেন। প্রসিকিউশনের পক্ষে আদালতে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

এ বিষয়ে, ১৭ জুন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আত্মসমর্পণের নির্দেশ দিয়ে নোটিশ জারি করেছিল। এই নোটিশ ইতোমধ্যে পত্রিকায় প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, ৭ দিনের মধ্যে আসামিদের আদালতে উপস্থিত না হলে, তাদের অনুপস্থিতিতেই বিচারকাজ চলবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: