সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
রোকনুজ্জামান সাদ্দাম, প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় হালচাষের সময় ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) ভোর ৫টায় ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া চাকদাবাশ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম আসলাম হাবিব (৩৫)। তিনি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার বালিয়া উত্তরপাড়া গ্রামের নওজেশ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ভোরে হালচাষ করতে গিয়ে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর মালিক ও চালক আসলাম হাবিবের মৃত্যু হয়।
খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।