রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

শিরোনাম
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী

দেশে করোনায় আরও ২৮ মৃত্যু, শনাক্ত ১৫৪০

নিউজ ডেস্ক : দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৭২ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫৫ হাজার ৩৮৪ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০৩টি করোনা পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৯০০টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৫ হাজার ৫৩৭টি। এর মধ্যে নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৫৪০ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫৫ হাজার ৩৮৪ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৯৪ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৮ দশমিক ৯৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ২৮ জনের। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৭২ জনে। মৃতদের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ৭ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

করোনা থেকে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৩৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৯২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪ দশমিক ৫৯ শতাংশ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: