শনিবার, ২৭ Jun ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

শিরোনাম
সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ, ৭ পদে নিয়োগ দেবে ইজিবি ৪৩তম বিসিএসের নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ চীনের সক্ষমতা ও সম্ভাবনা অনেক, প্রশ্ন হলো কতটা কাজে লাগাতে পারব: মুন্সি ফয়েজ আহমেদ পবিত্র আশুরা আজ রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, আবেগঘন বার্তা জয়ার এক মাসের মধ্যে দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছ ও যৌক্তিক পদ্ধতির সুপারিশ করবে কমিটি চাঁদখালী বাজার বণিক সমিতি ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত নিউইয়র্কে একই পরিবারের ৬ জনের রহস্যজনক মৃত্যু

নোয়াখালীর হাতিয়ায় মাছধরা ট্রলার ডুবি, ২ জেলের মৃত্যু, জীবিত উদ্ধার ৮

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় দূর্যোগপূর্ন আবহাওয়ায় মধ্যে স্রোতের টানে উল্টেগিয়ে মাছধরার ট্রলার ডুবির ঘটনা ঘটে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনায় নিখোঁজ ২ জেলের মরদেহ ভাসানচর এলাকার মেঘনা নদী থেকে নিখোঁজ উদ্ধার করা হয়। এর আগে, বৃহস্পতিবার রাতে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার ঘাটের সন্নিকটে মেঘনা নদীতে ঘটনাটি ঘটে।

নিহত জেলেরা হলো, উপজেলার চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের মো.রহমতের ছেলে মো. ইনসাফ (১৬) ও চরঈশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মো. ফারুখের ছেলে রাজিব (১২)।

জানাযায়, প্রতিদিনের ন্যায় চরঈশ্বর বাংলাবাজার ঘাটের হাশেম মাঝির ট্রলারটি মাছ ধারার জন্য নদীতে যায়। নদীতে হঠাৎ দমকা হাওয়া দেখা দিলে ট্রলারটি উল্টে যায়। এসময় ট্রলারে থাকা ৮ মাঝি মাল্লা সাতরিয়ে অন্য ট্রলারে উঠে গেলে ও ২ জেলে তখন নিখোঁজ হয়। অনেক খোজাখুজির এক পর্যায়ে নদীতে ভাসমান অবস্থায় দুইজনের মৃতদেহ উদ্ধার করে জেলেরা। এ রিপোট লেখা পর্যন্ত দুই জেলোর লাশ বাংলাবাজার ঘাটে এনে রাখা হয়েছে।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের জানান, ঘটনাটি আমি শুনেছি। ঘটনাস্থালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: