বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই

মোঃ মুজিবুর রহমান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :  “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক দিন ব্যাপী চারু ও কারুকলা মেলা হয়েছে। সোমবার সকালে সবুজ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মেলার উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান।

এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দীন, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন, সবুজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক সহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মেলায় শিক্ষার্থীদের হাতের বানানো বিভিন্ন চারু ও কারু পন্যের ৭টি স্টল স্থান পায়। এর আগে বিদ্যালয়ে দেওয়াল পত্রিকার উদ্বোধন করেন অতিথিরা। শেষে বাল্য বিবাহের কুফল বিষয়ে সচেতনতা বাড়াতে একটি নাটিকা মঞ্চস্থ করে শিশু শিক্ষার্থীরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: