বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

নীলফামারীতে ৯০ বোতল ফেন্সিডিলসহ আটক মাদক ব্যবসায়ী

নীলফামারীর ঢেলাপীড় এলাকায় ৯০ বোতল ফেন্সিডিলসহ রাশেদ হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১৭ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল দীঘলডাঙ্গী ব্রীজের উপর অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আকতার হোসেন নেতৃত্ব দেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নীলফামারী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: