বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

নীলফামারীতে মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে মেয়াদোত্তীর্ণ ও বাসি খাবার সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালিত হয় ডোমার পৌরসভার দত্ত সুইটস এবং ডোমার হাইওয়ে রেলগেইট সংলগ্ন গ্র্যান্ড থ্রি স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে।

অভিযান সূত্রে জানা গেছে, দত্ত সুইটসে মেয়াদোত্তীর্ণ কেক সংরক্ষণের প্রমাণ মেলে। এ অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, গ্র্যান্ড থ্রি স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, “আমরা অভিযোগের ভিত্তিতে দত্ত সুইটসে অভিযান চালাই। এখানে মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে কয়েকজন অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে আরও কিছু অনিয়ম পাওয়া যায়। যেহেতু তারা ভুল স্বীকার করেছে, তাই সতর্কতামূলকভাবে জরিমানা করা হয়েছে। একইভাবে থ্রি স্টার হোটেলেও বাসি খাবার রাখা ও মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে জরিমানা করা হয়। ভবিষ্যতে এমন অনিয়ম করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শামসুল আলম, নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শিহাব উদ্দীন, কৃষি বিপণন অধিদপ্তরের উপজেলা ম্যানেজার এটিএম এরশাদ আলম, স্যানিটারি ইন্সপেক্টর মো. আল আমিন এবং ডোমার থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: