মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

সিএমপি কমিশনারের নির্দেশনা ফাঁস, সেই পুলিশ সদস্যের ৩ দিনের রিমান্ড

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ওয়্যারলেস বার্তা ফাঁসের অভিযোগে গ্রেপ্তার পুলিশের কনস্টেবল অমি দাশের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত এই আদেশ দেন।

এর আগে গত রোববার দিবাগত রাতে খুলশী থানা এলাকা থেকে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলায় অমি দাশকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত অমি দাশ নগরের খুলশী থানায় কর্মরত ছিলেন। তিনি মূলত পুলিশ টেলিকম ইউনিটের সদস্য। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। বাবার নাম রাজীব দাশ।

আদালতের এপিপি অ্যাডভোকেট রিয়াদ উদ্দীন বলেন, খুলশী থানার অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলায় গ্রেপ্তার অমি দাশের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: