বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
কানাডা থেকে আবদুল জলিল মাকসুদ : টরন্টো, অন্টারিও মুসলিম অ্যাসোসিয়েশন (ওএমএ) -এর একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগে ১ ডলারের ফিউনারেল সাপোর্ট প্রোগ্রাম গত ২৭ শে জুলাই,রবিবার ২০২৫ আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়।
অন্টারিও মুসলিম অ্যাসোসিয়েশন -এর সভাপতি জনাব মুরছালিন আহমদের সভাপতিত্বে ও ট্রেজারার মাছুমুর রহমান বাপ্পির উপস্থাপনায় উত্তর আমেরিকার স্বনামধন্য হাফেজ ক্বারী মারুফ হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক রিসার্চ সেন্টার অব কানাডার সম্মানিত সভাপতি ইমাম, মুফতি আসলাম উদ্দিন আল-আযহারী। মসজিদুর রহমার ইমাম ইউনুস কাবালী। ২৩০ অক মুসল্লার ইমাম মৌলানা রিফকি আজহারী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব সাব্বির আহমদ শাহিন ও বিশিষ্ট লেখক, সাংবাদিক কলামিস্ট জনাব গোলাম সাদাত জুয়েল।
এতে অন্টারিও মুসলিম কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো দেখার মতো।
এই প্রোগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য:
কানাডায় কোনো মুসলমান মৃত্যুবরণ করলে দাফন-কাফনের জন্য বর্তমানে সর্বনিম্ন প্রায় $৭,০০০ ডলার প্রয়োজন হয়। সেই মূহুর্তে একটি পরিবার তাৎক্ষণিক এই ব্যয়বার বহন করতে অনেক সমস্যায় পড়েন, যার ফলশ্রুতিতে অধিকাংশ সময়ে দেখা গেছে দাফনের কার্যক্রমের বিলম্ব ঘটে।
অনেকেই সম্মানজনক ইসলামি দাফন-কাফন থেকেও বঞ্চিত হন। তাই এই প্রোগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য হলো এই অ্যাসোসিয়েশনের সকল সদস্যের অর্থায়নে সম্মানজনক ইসলামি দাফন-কাফনের ব্যবস্থা করা।
কিভাবে এটি কাজ করবে :
● সর্বপ্রথম মাত্র এক ডলার এর বিনিময়ে অন্টারিও মুসলিম অ্যাসোসিয়েশনের সদস্য হতে হবে।
● সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট প্রি-অথোরাইজেশন এর মাধ্যমে সংযুক্ত করতে হবে।
● মাসিক কোনো ফি নেই। যখন কোনো সদস্য ইন্তেকাল করবেন,দাফন কাফনের সর্বমোট খরচ সব সদস্যদের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হবে।
● কেউ মৃত্যুবরণ না করলে কোনো টাকা কাটা হবে না।
● যেমন:- দাফন কাফনের সর্বমোট খরচ $৭০০০,সদস্য সংখ্যা ১,০০০ থাকলে, জনপ্রতি হবে $৭
● ১০,০০০ সদস্য থাকলে, জনপ্রতি হবে মাত্র $০.৭০সেন্ট।
● কানাডার যে কোন প্রভিন্স থেকে এই প্রোগ্রামের সদস্য হতে পারেন।
● প্রিয়জনের বিদায়ের মুহূর্তে দাফন কাফনের আর্থিক সংকটে না পরার জন্যই এই মহৎ উদ্যোগ।
● ওএমএ এর আরো বিভিন্ন সামাজিক প্রকল্পে যেমন মসজিদ নির্মাণ, যুবকদের দীনী শিক্ষা, ও নতুন অভিবাসীদের সহায়তা করে আসছে।