মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

শিরোনাম
গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময় কয়রায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ‘মন পাখি’তে সনি রহমান ও বৃষ্টি চৌধুরীর নতুন জুটি হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান

কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সাবেক নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির সাবেক এক নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে আদালতে এক নারী মামলা দায়ের করেছেন।

ঘটনায় অভিযুক্ত যুবক নুর মোহাম্মদ তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের কালাচান কান্দি গ্রামের বাসিন্দা আব্দুল আউয়াল মিয়ার ছেলে। তিনি কুমিল্লা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির সাবেক সদস্য।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ ওমর শরীফ।

মামলার এজহার ও আদালত সূত্রে জানা যায়, নূর মোহাম্মদের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হওয়ার পর থেকেই নূর মোহাম্মদ বিভিন্নভাবে তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়েও উত্যক্ত করতেন।

১৬ জুলাই বেলা ১২টায় অভিযুক্ত নূর মোহাম্মদ ওই যুবতীকে তার আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার কথা বলে একটি মাইক্রোবাসে তুলে রওনা হন। পথে অভিযুক্ত নূর মোহাম্মদ ভুক্তভোগীকে কোমল পানীয় পান করান। কিছুক্ষণ পর ওই যুবতী জ্ঞান হারিয়ে ফেলেন।

পরে অভিযুক্ত নূর মোহাম্মদ তাকে একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন। এরপর ভুক্তভোগীকে নূর মোহাম্মদ মাইক্রোবাসে করে বাড়ির সামনে ফেলে রেখে চলে যান। বাড়িতে ফিরে যুবতীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তিনি পরিবারকে ঘটনাটি জানান। পরে পরিবারের লোকজন থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেন।

ইতিমধ্যে আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাই: ১এর বিচারক মো: শামসুল হক শ্যামল। এবিষয়ে জানতে অভিযুক্ত নূর মোহাম্মদের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: