বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

দেশকে নিয়ে আন্তর্জাতিকভাবে চক্রান্ত-ষড়যন্ত্র হচ্ছে : খায়ের ভূঁইয়া

ফয়সাল কবির, লক্ষ্মীপুর : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, দেশকে নিয়ে আন্তর্জাতিকভাবে চক্রান্ত-ষড়যন্ত্র হচ্ছে। বিএনপিকে যদি আমরা ক্ষমতায় রাখতে না পারি, এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব কি হয়, কোথায় যায়, কি অবস্থা হয়, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। ১৯৭১ সালে আমরা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা আর্জন করেছি। হাজার হাজার নেতাকর্মীর গুম এবং খুনের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে জুলাই আন্দোলনে হাসিনার পতন হয়েছে। পরবর্তী সময় যে নির্বাচন, ওই নির্বাচনে যদি আমরা সঠিকভাবে জনগণের কাছে তারেক রহমানের বার্তা, বেগম খালেদা জিয়ার বার্তা যদি আমরা তুলে ধরতে না পারি, আমরা যদি ব্যর্থ হই সমগ্র বাংলাদেশের মানচিত্র থাকবে না। আমাদের পরবর্তী জেনারেশনকে ভোগান্তির শিকার হতে হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আবুল খায়ের ভূঁইয়া বলেন, আবেগ অনুভূতি নিয়ে কোন কাজ নাই, কাজ হলো বাস্তবতা। বাস্তবতা নিয়ে আপনারা নেতা নির্বাচন করবেন। আগামী দিনে জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত আমাদের প্রত্যেক নেতাকর্মীদের দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তাদের দায়িত্ব পালন করতে হবে। দলের ভাবমূর্তি বিনষ্ট হয়, আমরা কেউ কোন অবস্থাতেই এমন কোন কাজে যাতে করে জড়িত না হই।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমানের সঞ্চালনায় এবং পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: