শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

শিরোনাম
বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর নোয়াখালী সুবর্ণচরে উচ্ছেদকৃত খাস জায়গায় দোকান ভিটি পুনঃনির্মাণ, প্রশাসন গুড়িয়ে দিলেন দোকান ভিটি

হাতীবান্ধার লাবিবা প্রতিকী রংপুর জেলা প্রশাসক

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা কলেজের শিক্ষার্থী লাবিবা আক্তার রিমা বুধবার জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরনী সভায় রংপুর জেলার প্রতিকী জেলা প্রশাসক হিসেবে ছিলেন।

জানা গেছে, জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুর এর আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কাওসার পারভীন এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লাবিবা আক্তার রিমা প্রতিকি জেলা প্রশাসক হিসেবে রংপুর জেলা প্রশাসকের পাশে বসে ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার জেলা প্রশাসক আসিব আহসান ও বিশেষ অতিথি ছিলেন,প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আশিষ কুমার বখশী।

লাবিবা আক্তার রিমা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া এলাকার বায়োজিদ মোস্তামি মেয়ে, বড়খাতা কলেজের দ্বাদশ শ্রেনীর মানবিক বিভাগের মেধাবি শিক্ষার্থী। একাডেমিক পড়াপশুনার পাশাপাশি সহশিক্ষা মূলক কার্যক্রমে অংশগ্রহন করে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর শিশু ও যুব নেটওয়ার্ক সম্পাদক হয়ে শিশু অধিকার নিয়ে কাজ করে ব্যাপক সাড়া জাগিয়েছেন। বুধবার লাবিবা আক্তার রিমা মোবাইল ফোনে প্রতিকী জেলা প্রশাসক হিসেবে রংপুর জেলা প্রশাসকের পাশে বসে থাকার বিষয়টি নিশ্চিত করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: