মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি বড়াইগ্রামে অবৈধ ‘ঢাকা কিং বেকারি’তে যৌথ অভিযান: ম্যানেজার আটক, ২০ হাজার টাকা জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাতেও খোলা কুলাউড়ার শপিংমল-দোকানপাট কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন আগামীকাল জেবিএবি নির্বাচন: সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কম‌লো স্বর্ণালংকারের দাম ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট বোলার দেখে খেলিনি, বলের মেরিট বুঝে খেলেছি : তানজিদ আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

সাড়ে তিন বছরে শেষ হলো জয়ার ছবির শুটিং!

নিউজ ডেস্ক : ২০১৭ সালের জানুয়ারিতে শুরু হয়েছিলো ‘বিউটি সার্কাস’ সিনেমার শুটিং। প্রায় চার বছর হতে চললেও নানা কারণে শুটিং শেষ হচ্ছিল না জয়া আহসান অভিনীত এ ছবিটির। অবশেষে ছবিটির শুটিং শেষ করা গেছে বলে জানালেন বিউটি সার্কাসের পরিচালখ মাহমুদ দিদার।

সম্প্রতি ডিপজলের সাভারের বাড়িতে আয়োজন করে ছবিটির শুটিং শেষ করা হয়। শেষ দিনের শুটিংয়ের অংশ নেন জয়া আহসান।

এতো সময় নিয়ে শুটিং শেষ করা ছবিটি নিয়ে পরিচালক বলেন ‘সিনেমার আগের সব কাজ অনেক আগেই শেষ। জয়া আপার দুদিনের শুটিং বাকি ছিলো, তার জন্য অপেক্ষা করছিলাম। আর সেটা সাভারে ডিপজল (অভিনেতা) ভাইয়ের বাসায় শেষ করলাম। এখন সম্পাদনার জন্য এই দুদিনের ফুটেজ পাঠাব। তাহলে ছবিটির কাজ একেবারে শেষ হবে।’

সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ‘বিউটি সার্কাস’। সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্প দেখানো হবে এখানে।

এর কেন্দ্রীয় চরিত্রে আছেন জয়া আহসান। এছাড়াও অভিনয় করেছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, অকাল প্রয়াত হুমায়ুন সাধুসহ অনেকেই। তথ্য মন্ত্রণালয়ের পাশাপাশি চলচ্চিত্রটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: