বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে ৮৫২ পিস ইয়াবাসহ যুবক আটক মুন্সীগঞ্জে গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয় চৌদ্দগ্রামে স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: সমঝোতা ‘শেষ’ ঘোষণা ট্রাম্পের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলো যুবদল প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান ৬ ফ্রান্সের ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার, ফিফার ‘লজ্জা নেই’ বলছে ফরাসি মিডিয়া শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’

কুড়িগ্রামে পুলিশ নিয়োগে শতভাগ স্বচ্ছতা: ২৯ জন নির্বাচিত

কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২৯ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

জানা গেছে, জুন-২০২৫ এর নিয়োগ বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় গত ১০ থেকে ১২ আগস্ট মাঠপর্যায়ে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নেন প্রায় দুই হাজার প্রার্থী। এর মধ্যে উত্তীর্ণ হন ৩৯০ জন। পরে তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন গত ২৩ আগস্ট। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৬ জনকে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে যাচাই শেষে ২৯ জনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য মনোনীত করে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ বোর্ড।

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুর রহমান জানান, এর আগেও তাঁর সময়ে দুটি নিয়োগ প্রক্রিয়া শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারও সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়েছে।

তিনি আরও বলেন, “শতভাগ স্বচ্ছতা ও ন্যায়বিচারের ভিত্তিতে সকল প্রার্থীকে চাকরির জন্য নির্বাচিত করা হয়েছে। পরপর তিনটি টিআরসি নিয়োগে সর্বমোট ১১৮ জন প্রার্থী সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেয়েছেন। যদি সময় নিয়ে তাদের সবার সঙ্গে কথা বলেন, সত্যটা উপলব্ধি করতে পারবেন।”

উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রথম কোনো চাকরির লিখিত পরীক্ষায় প্রক্সি প্রতিরোধে ফেস ডিটেকশন ক্যামেরার মাধ্যমে পরীক্ষার্থীদের শনাক্ত করা হয়। এ প্রসঙ্গে এসপি মাহফুজুর রহমান বলেন, “আমরা প্রথমবার লিখিত পরীক্ষায় ফেস ডিটেকশন ক্যামেরা ব্যবহার করেছি। ভবিষ্যতেও নিয়োগ প্রক্রিয়ায় এই ব্যবস্থা অব্যাহত থাকবে। স্বচ্ছ নিয়োগে সকলের সহযোগিতা প্রত্যাশা করি।”


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: