সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
নবীন ও পেশাদার সাংবাদিকদ বৃন্দ। ছবি: বাঙলার জাগরণ শ্রীপুর,(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় স্থায়ী কার্যালয়ে অদ্য ১৮ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক ঝাঁক নবীন ও পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন করা হয়।
মোঃ মোবারক হোসেন কে সভাপতি ও শামীম আহমেদ প্রধান কে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ জসিম এর সভাপতিত্বে ও সদস্যদের উপস্থিতিতে পূর্বের কমিটি বিলুপ্ত করে ২০২৫-২৭ এর কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।
এছাড়াও শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি হলেন মুনসুর আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক সামস্উদ্দিন বাবর ও সোহাগ আহমেদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ জসিম বলেন, শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ক্লাবকে ফুটিয়ে তুলতে হবে এবং সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল সদস্যদেরকে ক্লাবটি সঠিকভাবে পরিচালনা করার জন্য আহ্বান জানিয়েছেন।